ছোটো শহরগুলির বাসিন্দারাও বিমানযাত্রার সুযোগ পাচ্ছেন: প্রধানমন্ত্রী

Spread the news

২ আগস্ট : অন্ধ্রপ্রদেশের ভোগাপুরমে নবনির্মিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের বেসামরিক বিমান পরিবহণ খাতের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী জানান, ২০১৪ সালে দেশে বিমানবন্দরের সংখ্যা ছিল ৭৪টি। গত ১২ বছরে এনডিএ সরকারের আমলে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬-এ। তাঁর দাবি, এই সময়ে দেশের বিমান পরিবহণ অবকাঠামোয় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

মোদি বলেন, কেন্দ্র সরকারের ‘উড়ান’ (UDAN) প্রকল্পের ফলে দেশের ছোট শহরগুলোর বাসিন্দারাও এখন সহজে বিমানযাত্রার সুযোগ পাচ্ছেন। আঞ্চলিক বিমান যোগাযোগ সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণ আরও সহজলভ্য হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। নাম উল্লেখ না করে কংগ্রেস ও গান্ধী পরিবারকে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, অতীতে অধিকাংশ বিমানবন্দরের নাম একটি নির্দিষ্ট পরিবারের সদস্যদের নামে রাখা হতো। তাঁর দাবি, এনডিএ সরকার সেই প্রথার অবসান ঘটিয়ে দেশের বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও আঞ্চলিক বীরদের নামে বিমানবন্দরের নামকরণে গুরুত্ব দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *