পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

Spread the news

২ আগস্ট : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ঐতিহাসিক নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন। দুর্ঘটনায় বিমানে থাকা কেউই জীবিত উদ্ধার হননি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বিমানটি পর্যটকদের নিয়ে পেরুর দক্ষিণাঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন নাজকা লাইনসের ওপর দিয়ে দর্শনীয় ফ্লাইট পরিচালনা করছিল।

পুলিশের তথ্য অনুযায়ী, ইকা বিভাগের পিসকো এলাকা থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই সব আরোহীর মৃত্যু হয়।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, প্রাথমিক তদন্তে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় ও বিদেশি পর্যটক রয়েছেন বলে ধারণা করা হলেও, এখনও তাঁদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে, দুর্ঘটনার সঠিক কারণ উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *