বরাক তরঙ্গ, ৩০ জুলাই : মণিপুর পুলিশ বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ব্যবসা, জঙ্গি কার্যকলাপ এবং মাদক-সংক্রান্ত পৃথক মামলায় তিনজনকে গ্রেফতার করেছে।
এর মধ্যে ইম্ফল পূর্ব জেলার আন্দ্রো থানার অন্তর্গত শান্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রুহিদা বেগম (৪৬) এবং রোহানা বেগম (১৮)। তাদের বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ, পরিবহণ এবং বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই নারী একটি হ্যান্ড গ্রেনেড সম্ভাব্য এক ক্রেতার কাছে বিক্রি করার উদ্দেশ্যে শান্তা বাজারে নিয়ে এসেছিলেন। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে।

উদ্ধার হওয়া বিস্ফোরকটি বাজেয়াপ্ত করা হয়েছে। হ্যান্ড গ্রেনেডটির উৎস এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।



