তীব্র দাবানল, মৃত তিন দমকল কর্মী

Spread the news

৩০ জুলাই : তীব্র দাবানলে কাঁপছে ইউরোপ। আর সেই আগুনে প্রাণ হারালেন গ্রিসের ৩ জন দমকল কর্মী। গ্রিসের ক্রিট দ্বীপের ক্রিয়া ভ্রিওসি গ্রামের কাছে আগুন নেভাতে গিয়ে ২ জন দমকল কর্মী গাড়িতে আটকে পড়ে মারা যান। আরো এক দমকল কর্মী প্রাণ হারান পেলোপোনেস অঞ্চলের গাইথিওতে। ঘণ্টায় ৮০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে। তার মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

ক্রিটে ১৫ কিমি জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। প্রবল ঝোড়ো হাওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্রিটের আজিয়া গালিনি সহ একাধিক গ্রাম থেকে পর্যটক ও স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে।

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস শোক প্রকাশ করে বলেছেন, আমাদের চিন্তা এখন ফ্রন্টলাইনে লড়াই করা প্রতিটি উদ্ধারকর্মীকে নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে এই ধরণের ভয়াবহ দাবানল এখন স্বাভাবিক হয়ে উঠছে।

শুধু গ্রিসেই নয়, দাবানলে জ্বলছে ফ্রান্স ও স্পেনের বিস্তীর্ণ বনাঞ্চল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *