গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল আনলেন মীরাবাঈ চানু

Spread the news

২৬ জুলাই : ইতিহাস গড়ে গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের হয়ে সোনার পদক জয় করলেন দেশের তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু (Mirabai Chanu)। রবিবার দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে কমনওয়েলথ গেমসে নিজের টানা তৃতীয় সোনা জিতে নিলেন ৩১ বছর বয়সি এই অলিম্পিক পদকজয়ী অ্যাথলেট।

এবারের কমনওয়েলথ গেমসে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন মীরাবাঈ। এদিন তাঁর সামগ্রিক স্কোর ছিল ১৯০ কেজি।

চলতি কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে রবিবার শুরুটা দুর্দান্ত হয়েছিল ভারতের জন্য। পুরুষদের ৬০ কেজি ভারোত্তোলন বিভাগে রুপো জিতে দিনের প্রথম পদক এনে দিয়েছিলেন ঋষিকান্ত সিং। আর ঠিক তারপরেই সোনা জিতে দেশের পতাকা উঁচুতে তুলে ধরলেন মীরাবাঈ চানু। তাঁর এই অসামান্য সাফল্যে এখন উচ্ছ্বসিত গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *