অরুণাচলের বন্যাত্রাণে সৎসঙ্গের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান

Spread the news


বরাক তরঙ্গ, ১৬ জুলাই : অরুণাচল প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সৎসঙ্গের আচার্যদেব মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান প্রদান করেছেন। বৃহস্পতিবার সৎসঙ্গের সহকারী সম্পাদক শিবানন্দ প্রসাদ, আচার্যদেবের প্রতিনিধিত্ব করে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে সৎসঙ্গের স্থানীয় ভক্ত ও কর্মীরাও উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই মানবিক উদ্যোগের জন্য সৎসঙ্গের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে সৎসঙ্গের বিভিন্ন মানবকল্যাণমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসুক – এই কামনা জানিয়েছে সৎসঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *