শিলচরে এসে রহস্যজনকভাবে নিখোঁজ ত্রিপুরার যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ৯ জুলাই : চিকিৎসার জন্য ত্রিপুরা থেকে শিলচরে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক যুবক। নিখোঁজ যুবকের নাম বিশ্বজিৎ গোপ (৩২)। তিনি ত্রিপুরার আগরতলার আমতলী এলাকার বাসিন্দা যদুমোহন গোপের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, এক নিকট আত্মীয়ের চিকিৎসার উদ্দেশ্যে গত ১ জুলাই শিলচরে এসে একটি হোটেলে ওঠেন বিশ্বজিৎ গোপ। তবে ২ জুলাই থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। এরপর উদ্বিগ্ন পরিবারের সদস্যরা শিলচরে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে বিশ্বজিৎ গোপের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিশ্বজিৎ গোপের সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় অথবা রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে দ্রুত যোগাযোগ করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *