বরাক তরঙ্গ, ৬ জুলাই : মিজোরামের খাওবুং ও বিআতের মধ্যবর্তী তুইপুই লেই এলাকায়, খাওবুং থেকে প্রায় ১.৫ কিলোমিটার আগে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে। একটি অশোক লেল্যান্ড এলপি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচের দিকে খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকটির চালক, চামফাইয়ের কানান এলাকার বাসিন্দা ৩৩ বছর বয়সী লালজোভা ঘটনাস্থলেই মারা যান।
খাওবুংয়ে কোনও চিকিৎসক না থাকায় মরদেহটি তাঁর নিজ এলাকা চামফাইয়ের কানান এলাকায় নিয়ে যাওয়া হয়। চামফাইয়ে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর কানান ভেং কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটিতে চালক ছাড়া অন্য কোনও যাত্রী ছিলেন না।



