হাইলাকান্দিতে ফের ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক মাদক পাচারকারী

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : হাইলাকান্দি জেলায় মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। রামনাথপুর থানার পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক অভিযুক্তকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রামনাথপুর থানার ওসি ধর্মেন্দ্র দাসের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় AS-01-AY-8869 নম্বরের একটি ওয়াগনার গাড়িকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া মাদক মিজোরামের আইজল থেকে শ্রীভূমি জেলার পাথারকান্দিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাস্থল থেকেই মোহাম্মদ ইয়াহিয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *