খামেনির জানাজা ঘিরে ইরানের বিশেষ সিদ্ধান্ত, একদিনের জন্য ইরাকে নেওয়া হবে কফিন

Spread the news

৩ জুলাই : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন ইরাকের ৩০ লাখেরও বেশি নাগরিক। তবে এত বিপুলসংখ্যক মানুষের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হওয়ায় বিশেষ সিদ্ধান্ত নিয়েছে ইরান।

ইরাকি জনগণের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি সম্মান জানিয়ে ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, জানাজায় অংশ নিতে ইরাকিদের ইরানে আসার প্রয়োজন হবে না। এর পরিবর্তে সর্বোচ্চ নেতার কফিন এক দিনের জন্য ইরাকে নেওয়া হবে, যাতে সেখানেই ইরাকের জনগণ তাদের প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারেন।

বৃহস্পতিবার তেহরানের হোটেল ফার্সে সাংবাদিক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. সৈয়দ মাহদি আলিযাদেহ মুসাভি। তিনি বলেন, ইরাকের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও আবেগের প্রতি সম্মান জানিয়ে এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এই উদ্যোগ ইরান ও ইরাকের পারস্পরিক সম্পর্ক এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *