‘বড় দাদা’ মোদির সান্নিধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাচি! শীর্ষ সম্মেলনে সম্পর্কের এক অনন্য আখ্যান

Spread the news

৩ জুলাই : ভারত ও জাপানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি এবার উঠে এল এক অনন্য ব্যক্তিগত রসায়নের ছবি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত ১৬তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক লক্ষ্য করা গেল, তা রাজনৈতিক বৃত্তের গণ্ডি ছাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচিকে (Sanae Takaichi) ‘ছোট বোন’ হিসেবে সম্বোধন করে এক নতুন নজির স্থাপন করলেন।

হায়দ্রাবাদ হাউসে আয়োজিত দ্বিপাক্ষিক আলোচনার সময় এই ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি সামনে আসে। কূটনৈতিক সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী তাকাচি নিজেই তাঁদের আলাপচারিতার সময় উল্লেখ করেছিলেন যে, প্রয়াত জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে-কে তিনি বরাবর ‘বড় ভাই’ হিসেবে শ্রদ্ধা করতেন। সেই ধারা বজায় রেখেই তিনি প্রধানমন্ত্রী মোদিকেও নিজের ‘বড় ভাই’ হিসেবে মনে করেন।

তাকাচির এই অনুভূতির প্রত্যুত্তরেই অত্যন্ত উষ্ণতার সঙ্গে প্রধানমন্ত্রী মোদি তাঁকে ‘ছোট বোন’ বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, যৌথ সাংবাদিক বৈঠকেও তিনি এই সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তাকাচি জানান, “আমাদের পূর্ববর্তী বৈঠকেই আমরা ভাই-বোনের সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *