বরাক তরঙ্গ, ১ জুলাই : পুর নিগমের ১৮ নম্ভর ওয়ার্ডের আশ্রম রোডের বাইশ ফুটি এলাকার দীর্ঘদিনের বেহাল শিববাড়ি লেন বুধবার যুব শক্তি ক্লাবের তরুণ সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে ইট-পাথর বসিয়ে চলাচলের উপযোগী করা হয়। কয়েক মাস ধরে রাস্তার খারাপ অবস্থার কারণে এলাকাবাসী ভোগান্তিতে পড়ার পর তারা ক্লাবকে জানালে সদস্যরা সঙ্গে-সঙ্গে মেরামত কাজ শুরু করেন। স্থানীয়রা ক্লাবের এই সেবামূলক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।
এদিন সহযোগিতা ছিলেন সভাপতি গোবিন্দ দাস, সম্পাদক জীৎ দাস, কার্যকরী সদস্য রিতেশ দাস, প্রসেনজিৎ দাস, নিরুৎপল দাস, সাইমুল দাস, অপূর্ব হালদার, রাজু দাস, যীশু দাস, সুজিত দাস, দেবু দাস ও জয়ন্ত দাস প্রমুখ। ক্লাবের সম্পাদক জীৎ দাস জানান, ভবিষ্যতেও তপবন নগরের রাস্তা-ঘাট নির্মাণসহ সেবামূলক কার্যক্রম চলিয়ে নেওয়া হবে।



