অনকোলজি কোর্সের জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থানে বরাকের অস্মিতা

Spread the news

পিএনসি, শিলচর
বরাক তরঙ্গ, ২৮ জুন : শিলচর মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্রী অস্মিতা শুক্লবৈদ্য, নয়াদিল্লির এইমস-এ ডিএম সুপার স্পেশালিটি অনকোলজি কোর্সে ভর্তির জন্য সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। শিলচর মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ আশুতোষ শুক্লবৈদ্যের কন্যা অস্মিতা ২০২১ সালে এই কলেজ থেকে এমবিবিএস পাস করে ২০২৫ সালে এইমস থেকে এমডি ডিগ্রি নেন। বর্তমানে আবারও দেশের অন্যতম মর্যাদাপূর্ণ একটি চিকিৎসা প্রতিষ্ঠান এইমসে ভর্তির সুযোগ পাওয়াতে সকলেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, আগামী সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে একটি বক্তৃতা দেওয়ার জন্য অস্মিতাকে মনোনীত করা হয়েছে। অস্মিতা শ্রীভূমি জেলার মাসকিপুর গ্রামের ডাঃ আশুতোষ শুক্লবৈদ্য এবং উৎপলা শুক্লবৈদ্যের কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *