নাটকীয় গোলে অস্ট্রিয়ার নকআউট নিশ্চিত, আলজেরিয়াও শেষ ৩২এ

Spread the news

২৮ জুন : রুদ্ধশ্বাস লড়াই, গোলের বন্যা আর শেষ মুহূর্তের নাটকীয়তায় ভরপুর ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের এই ম্যাচের ফলে দুই দলই নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। অন্যদিকে বিদায় নিতে হয়েছে ইরানকে।

ম্যাচে দু’বার এগিয়ে গিয়েছিল অস্ট্রিয়া। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়াদ মাহরেজ নিজের দ্বিতীয় গোল করে আলজেরিয়াকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল, অস্ট্রিয়ার বিদায় নিশ্চিত এবং সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২ উঠবে ইরান।

কিন্তু নাটকের বাকি ছিল তখনও। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সাশা কালাইডজিচের দুর্দান্ত হেডে সমতা ফেরায় অস্ট্রিয়া। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন অস্ট্রিয়ান সমর্থকরা।

এই ড্রয়ের ফলে দুই দলেরই পয়েন্ট দাঁড়ায় ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে অস্ট্রিয়া। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। অন্যদিকে সেরা আটটি তৃতীয় দলের একটি হিসেবে নকআউটে ওঠা আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। অস্ট্রিয়ার শেষ মুহূর্তের সমতাসূচক গোলেই ভেঙে যায় ইরানের নকআউটে ওঠার স্বপ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *