আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন হ্যাপি ফাউন্ডেশনের

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ভাঙ্গারপারের হ্যাপি ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ফাউন্ডেশনের অধীনে পরিচালিত নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন নেশাসক্তদের নিয়ে সচেতনতা বৃদ্ধি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি দেবাশীষ নাথ বলেন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের মূল লক্ষ্য বিশ্বকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা। তিনি জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার শুধু একজন ব্যক্তির জন্য নয়, পরিবার, সমাজ এবং জাতীয় উন্নয়নের জন্যও বড় হুমকি। তাই আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে পরিবার, সমাজ ও বিভিন্ন সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি পুনর্বাসন কেন্দ্রগুলোকে আরও কার্যকর, মানবিক ও সাশ্রয়ী করে গড়ে তুললে আক্রান্ত ব্যক্তিরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাথ, অসীম দাস, তাপস দেবরায়, পৃথীশ নাথ, নন্দন ভট্টাচার্য, রিঙ্কু নাথ, বিশ্বজিৎ নাথ, অজয় দেব রায়সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। বক্তারা সমাজে মাদকবিরোধী আন্দোলনকে আরও জোরদার করা এবং পুনর্বাসন কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *