বরাক তরঙ্গ, ২১ জুন : মণিপুরের কাঙ্গপোকপি জেলায় রবিবার কুকি সম্প্রদায়ের হাজার হাজার বাসিন্দা বিক্ষোভে সামিল হয়ে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তাঁদের অভিযোগ, সাম্প্রতিক নিরাপত্তা বাহিনীর অভিযান কুকি-জো অধ্যুষিত এলাকাগুলিকে লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে এবং এতে ওইসব গ্রামের বাসিন্দারা বৈষম্যের শিকার হচ্ছেন।
কাঙ্গপোকপির কুকি সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও)-এর ডাকে এই অবরোধ কর্মসূচিতে কাঙ্গপোকপি, সাপারমেইনা, গামগিফাইসহ একাধিক কুকি-জো অধ্যুষিত অঞ্চলের মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
অবরোধের ফলে এলাকার প্রধান সড়কগুলো কার্যত জনশূন্য হয়ে পড়ে। ব্যবসা-বাণিজ্যও অনেকাংশে বন্ধ হয়ে যায়। বিশেষ করে জাতীয় সড়ক-২ (এনএইচ-২)-এ যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাঙ্গপোকপির কুকি সিএসও-র মুখপাত্র জাংহাওলুন হাওকিপ জানান, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অভিযানের প্রতিবাদে কুকি সমাজের বিভিন্ন সংগঠন যৌথভাবে এই সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, নিরাপত্তা বাহিনীর অভিযানগুলো নিরপেক্ষ নয় এবং বিশেষভাবে কুকি অধ্যুষিত এলাকাগুলিকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এদিকে, কমিটি অন ট্রাইবাল ইউনিটি (কোটু) পৃথকভাবে এনএইচ-২ এবং এনএইচ-৩৭-এ জরুরি সড়ক অবরোধ ও হাইওয়ে বন্ধের ঘোষণা করেছে। সংগঠনটির অভিযোগ, লেইমাখং-কাংচুপ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ পক্ষপাতদুষ্ট এবং কুকি-জো জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না।
সাম্প্রতিক সময়ে মণিপুরের পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও অভিযানের জেরে যে অসন্তোষ ক্রমশ বাড়ছে, তারই বহিঃপ্রকাশ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বলে মনে করা হচ্ছে। কুকি সংগঠনগুলোর অভিযোগ, অভিযানের মূল লক্ষ্য হয়ে উঠেছে কুকি গ্রাম এবং গ্রাম প্রতিরক্ষা



