বরাক তরঙ্গ, ১৮ জুন : চার দিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ আটকে থাকার পর অবশেষে ৯ জন বাংলাদেশের নাগরিককে গ্রহণ করেছে বাংলাদেশ প্রশাসন। এর আগে অসমের দক্ষিণ সালমারা-মানকাচার সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)।
জানা গেছে, চার দিন ধরে ওই ৯ জন বাংলাদেশি নাগরিক সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’-এ অবস্থান করছিলেন। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (BGB) প্রথমে তাদের গ্রহণ না করায় পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের আলোচনার পর বাংলাদেশ তাদের নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করে।
উল্লেখ্য, মানকাচার সীমান্তে অবস্থানরত ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে জানান, তারা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকা থানার অন্তর্গত ভালুকা গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন শরীফ মিয়া, বিল্লাল হুসেইন, ইমাল হোসেইন এবং সুমি সহ আরও কয়েকজন।
এ দিকে, ‘নো ম্যানস ল্যান্ড’-এ অবস্থান করছেন বলে সূত্রের খবর। বিষয়টি নিয়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।



