শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ষব্যাপী কার্যসূচি গ্রহণের দাবি

Spread the news

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ জুন : আগামী ৬ জুলাই থেকে ভারত কেশরী ড. শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সমগ্র দেশে বর্ষব্যাপী কার্যসূচি প্রনয়ণের  দাবি জানালো সিভিল সোসাইটি ড. শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবের কাছে পরিষদের সভাপতি হারাণ দে প্রেরিত এক ই-মেলে বলা হয় যে প্রতি বছর এই মনিষীর জন্ম দিবস পালনের জন্য পরিষদ প্রধানমন্ত্রী কে ২০১৭ সালেই একটি চিঠি দিয়েছিল। তখন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব জানান যে  মনিষীদের জন্ম বার্ষিকী সাধারণতঃ প্রতি বছর  অনুষ্ঠিত  করা হয় না। বরং ২০২৬ সালে ড. শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫ তম জন্ম বার্ষিকী পালন করা যেতে পারে। যেহেতু ৬ জুলাই সমাগত – তাই এখনই কার্যসূচি প্রনয়নের উপযুক্ত সময় চিঠিতে হারাণ বাবু একথা উল্লেখ করেন।

এছাড়া পরিষদের পক্ষ থেকে ডোনার প্রতি মন্ত্রী ড. সুকান্ত মজুমদারকে অপর এক চিঠিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলোতে অর্থ বরাদ্দ করে শ্যামা প্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম বার্ষিকী পালনের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *