হিমাচল প্রদেশে গভীর খাদে গাড়ি পড়ে মৃত ৭

Spread the news

১৮ জুন : হিমাচল প্রদেশের চাম্বা জেলায় মাসরুন্দ-হামাল রোডে গভীর খাদে গাড়ি পড়ে এক গ্রামের সাত জনের মৃত্যু। বুধবার গভীর রাতে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কুঠেদ গ্রাম পঞ্চায়েতের মাহাল গ্রাম থেকে কয়েকজন বোলোরো গাড়িতে চেপে কাকরোধা গ্রামে মুন্ডন অনুষ্ঠানে গিয়েছিলেন । সেখান থেকে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, মাসরুণ্ড-হামাল রুটে ছাতরুন্ডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মাহিন্দ্রা বোলেরোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গাড়িতে থাকা সাতজন আরোহীর সকলেই ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে চালক ছাড়াও ছয়জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন তিনজন মহিলা ও তিনজন পুরুষ। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা কুথেদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহল গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়েই পুলিশের দল, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজ শুরু করেন। খাদ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। চম্বার পুলিশ সুপার বিজয় কুমার সাকলানি বলেছেন যে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। গাড়ির গতিবেগ কত ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *