ম্যাচ শেষ হতেই যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয় ইরানকে

Spread the news

১৬ জুন : নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ ড্রয়ের পর দলের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরান কোচ আমির গালেনোই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানকে লস অ্যাঞ্জেলেস থেকে তৎক্ষণাৎ মেক্সিকোর তিজুয়ানায় প্রস্তুতি ক্যাম্পে ফিরতে বলা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে ম্যাচ শেষে খেলোয়াড়দের বিশ্রামের সয়টুকুও।

বিশ্বকাপের আগে থেকেই নানা জটিলতায় থাকা ইরান দলের যুক্তরাষ্ট্রে তিনটি ম্যাচ খেলতে হলেও তাদের বেস ক্যাম্প রাখা হয়েছে মেক্সিকোতে। গালেনোই বলেন, “আমাদের এত সময় আকাশপথে কাটাতে হচ্ছে, ম্যাচের পরও বিশ্রামের সুযোগ দেওয়া হয়নি। আমি মনে করি আমরা হয়তো পুরো বিশ্বকাপের সবচেয়ে দমিত দল।”

ইরান অধিনায়ক মেহদি তারেমিও হতাশা প্রকাশ করে জানান, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ম্যাচ শেষে ড্রেসিংরুমে এসেছিলেন, তবে দলের সমস্যাগুলো সমাধানে আরও বড় পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, “সবাই জানে আমাদের পরিস্থিতি কেমন। ফিফাকে আরও সাহায্য করতে হবে।”

এছাড়া ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ কয়েকজন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তারেমি বলেন, “সবকিছুই আমাদের জন্য একেবারে বিপর্যয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *