প্রদেশ বিজেপির কৃষক মোর্চার নতুন দায়িত্বে শিলচরের মনোজ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুন : অসম প্রদেশ বিজেপি কৃষক মোর্চার সহ-সভাপতি শিলচরের বাসিন্দা মনোজকান্তি দাশকে এবার অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে দলের রাজ্য নেতৃত্ব। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প স্বচ্ছ ‘ভারত অভিযান মিশন’ ও ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’র মতো গুরুত্বপূর্ণ প্রকল্প দুটির সঠিক বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ ও বিশেষ নজরদারির জন্য দল তাকে প্রভারীর দায়িত্ব অর্পণ করেছে। দল তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে যে দায়িত্ব প্রদান করেছে যা যথাযথ পালন করাই তাঁর মূখ্য উদ্দেশ্য বলে জানান মনোজ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছানোই তার কাছে বড় চ্যালেঞ্জ। 

এদিকে তাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় তিনি বিজেপির আসাম প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, মূখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা, কৃষক মোর্চার অসম প্রদেশ কমিটির সভাপতি পঙ্কজ বরবরা, কৃষি মন্ত্রী পীষূষ হাজরিকা, মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, বরাকের তিন সাংসদ যথাক্রমে পরিমল শুক্লবৈদ্য, কৃপানাথ মালা ও কণাদ পুরকায়স্থ, ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রভারী তথা শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *