দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহু লোকের আটকে থাকার আশঙ্কা

Spread the news

৩০ মে : রাজধানী দিল্লিতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় দিল্লির মেহেরৌলি থানার অন্তর্গত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে একাধিক ব্যক্তি আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয় দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ৭টা ৪৫ মিনিটে তাদের কাছে ভবন ধসের খবর আসে। এরপর দ্রুত চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।
উদ্ধারকারী কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত বা উদ্ধার হওয়া ব্যক্তিদের সংখ্যা সম্পর্কে কোনও সরকারি তথ্য প্রকাশ করা হয়নি।
ভবনটি কেন ধসে পড়ল, তা খতিয়ে দেখতে প্রশাসন তদন্ত শুরু করেছে। এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *