কাজি নজরুল ইসলামের জন্ম দিবস পালন করল এআইডিএসও- এআইএমএসএস

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ মে : যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৭ তম জন্ম দিবস পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন  (এআইডিএসও) এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)- এর কাছাড় জেলা কমিটি। এ উপলক্ষে শিলচরের পার্করোডস্থিত নজরুল ইসলামের মূর্তির পাদদেশে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির মূর্তিতে মাল্যদান করেন এআইডিএসও-র রাজ্য সভাপতি হিল্লোল ভট্টাচার্য, রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক যথাক্রমে গৌর চন্দ্র দাস ও পল্লব ভট্টাচার্য, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি আপন লাল দাস এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী।

এছাড়াও এআইএমএসএস-এর পক্ষে কবির মূর্তিতে মাল্যদান করেন সবিতা বর্মন।মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে উপস্থিত নেতৃবৃন্দ নজরুল ইসলামের জন্ম দিবস পালনের যথার্থতা ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বক্তারা কবির আপসহীন দেশপ্রেম, সাম্যবাদী চেতনা এবং অসাম্প্রদায়িক চিন্তাভাবনা বর্তমান ছাত্র-যুব সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আজকের দিনে নজরুলের বিপ্লবী আদর্শই ছাত্র সমাজকে সঠিক পথ দেখাতে পারে বলে তাঁরা মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *