নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন!

Spread the news

২৫ মে : ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন! নৃশংস এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায়। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি মাঠ থেকে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি ধর্ষণ ও খুনের ঘটনা বলেই পুলিশের অনুমান।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই নাবালিকা নিখোঁজ হওয়ার পর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণের মামলা রুজু করে তল্লাশি শুরু করে। রবিবার সকালে দেহ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, তদন্তে ধর্ষণ ও খুনের ধারা যুক্ত করা হয়েছে। বদগামের সিনিয়র পুলিশ সুপার হরিপ্রসাদ কে কে জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে সবরকম চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *