জয়পুরে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৩ মে : জয়পুর থানা এলাকার কামরাঙা রেল ক্রসিংয়ের কাছে শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম রাজু রী। তাঁর বাবার নাম মনিমোহন রী। বাড়ি লেদিয়াছড়া চা বাগানের ৩ নম্বর বস্তিতে।

জানা গেছে, শনিবার বিকেল প্রায় ৩টা নাগাদ শিলচর থেকে একটি রেল ইঞ্জিন জিরিবামের উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় কামরাঙা রেল ক্রসিংয়ের কাছে রাজু রী রেললাইনের উপর বসে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রেল ইঞ্জিন এগিয়ে আসলেও তিনি সেখান থেকে সরে যাননি। এরপরই রেল ইঞ্জিনটি তাঁকে কেটে চলে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে শিলচর থেকে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *