বজ্রপাতে মৃত ১ শ্রমিক, গুরুতর আহত ৫

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : গোলাঘাটে বজ্রপাতে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন আরও পাঁচজন শ্রমিক। নিহত শ্রমিকের নাম বসিউল ইসলাম। তিনি মানকাচারের বাসিন্দা বলে জানা গেছে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গোলাঘাটের ঘোঁরা ভরা বিল এলাকায়। সেখানে জিও ব্যাগের কাজের সঙ্গে যুক্ত ছিলেন মোট আটজন শ্রমিক। কাজ চলাকালীন হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই বসিউল ইসলামের মৃত্যু হয়। আহত পাঁচজন শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *