বরাক তরঙ্গ, ২৩ মে : নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা নৈশ বাসের। এতে মৃত্যু ঘটেছে এক যাত্রীর। আহত হয়েছেন প্রায় ১৩ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়
লখিমপুর জেলার নাওবৈছার দলহাটে।
জানা গেছে, ‘যাত্রা’ নামের একটি নৈশ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় বাসটি গুয়াহাটি থেকে মাজুলীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুর্ঘটনার পর স্থানীয় মানুষ ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



