বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ মে : রাজ্যে ফের বন্য হাতির আক্রমণে প্রাণ গেল আরও একজনের। ২৭ বছর বয়সী যুবক রিজয় দে-র করুণ মৃত্যু ঘটল। তামুলপুর জেলার কাউলির পূর্ব চন্দ্রনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শুক্রবার গভীর রাতে একটি বন্যহস্তীর মুখোমুখি হন রিজয় দে। সেই সময় হাতিটি আচমকা আক্রমণ চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত যুবক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, বন্য হাতির তাণ্ডবে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাতিটি বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। আতঙ্কিত গ্রামবাসীরা রাতভর নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটাছুটি করেন। সাম্প্রতিক সময়ে ভুটান সীমান্ত সংলগ্ন তামুলপুর অঞ্চলে বন্যহস্তীর উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *