পুকুরে রহস্যজনকভাবে উদ্ধার দুই ছাত্রীর মৃতদেহ

Spread the news

বরাক তরঙ্গ, ২২ মে : কোকরাঝাড় জেলার ঢোলমারা লালকুড়া চা-বাগানে চাঞ্চল্যকর ঘটনা ঘটল। চা-বাগানের একটি পুকুর থেকে অনামিকা বারা (১৫) ও চরিতা লাকড়া (১৪) নামের দুই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুই কিশোরী যথাক্রমে নবম ও অষ্টম শ্রেণির ছাত্রী ছিল বলে জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে দুই ছাত্রীর মৃত্যুর পেছনে হত্যার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *