বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ পদে নির্বাচিত রঞ্জিতকুমার

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মে : আনুষ্ঠানিকভাবে অসম বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন রঞ্জিতকুমার দাস। বুধবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে অধ্যক্ষ পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

প্রোটেম স্পিকারের আসনে থেকে এই ঘোষণা করেন চন্দ্রমোহন পাটোয়ারী। রঞ্জিতকুমার দাসের বিরুদ্ধে অন্য কোনও প্রার্থী মনোনয়ন দাখিল না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ার পর বিধানসভার সদস্যরা তাঁকে অভিনন্দন জানান। শাসক ও বিরোধী উভয় পক্ষের বিধায়কেরাই নতুন অধ্যক্ষের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিধানসভার কার্যপরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন দায়িত্ব গ্রহণের পর রঞ্জিতকুমার দাস সকল সদস্যের সহযোগিতা কামনা করেন এবং বিধানসভার মর্যাদা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *