বিধায়ক কিশোর নাথের প্রতিজ্ঞা পূরণে মুড়োলিধরে মা কালী পূজা ও গণসংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মে : মুড়োলিধর জিপির দুর্গা মণ্ডপে মহিলা কমিটির উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মা কালী পূজা ও গণসংবর্ধনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বড়খলা বিধায়ক কিশোর নাথ ও তাঁর সহধর্মিনী নীলিমা নাথ। জানা গেছে, এলাকার মহিলারা আগে থেকেই বিধায়ক কিশোর নাথের দলীয় টিকিট প্রাপ্তি এবং নির্বাচনে বিজয়ের জন্য মা কালীর কাছে প্রার্থনা ও প্রতিজ্ঞা করেছিলেন। নির্বাচনে জয়লাভের পর সেই মানত পূরণের উদ্দেশ্যেই এই বিশেষ পূজার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহিলা কমিটির সদস্যরা বিধায়ক দম্পতিকে উষ্ণ সংবর্ধনা জানান। পাশাপাশি তাঁদের হাত দিয়েই পূজার প্রতিজ্ঞা সম্পন্ন করা হয়। বিজয় উদযাপনের অংশ হিসেবে মহিলারা বিজয়ের গান ও ধামাইল পরিবেশন করেন। এতে বিধায়ক দম্পতিও অংশ নিলে পুরো অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিনের অনুষ্ঠানে মুড়োলিধর পঞ্চায়েতের সভাপতি, এপি সদস্য, বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের কার্যকর্তা, যুব মোর্চার সদস্যসহ এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভক্তি, আনন্দ ও উৎসবের আবহে অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *