বরাক তরঙ্গ, ১৭ মে : ত্রিপুরার যতনবাড়ি এলাকায় চাঞ্চল্যকর এক পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, স্ত্রী ও তার কথিত প্রেমিককে একসঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন স্বামী। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্ত্রীর আচরণ নিয়ে সন্দেহ ছিল স্বামীর। শনিবার রাতে হঠাৎ করেই তিনি বাড়িতে এসে স্ত্রীকে এক যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। ঘটনাটি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
রাগের মাথায় স্ত্রীকে লক্ষ্য করে মরিচের গুঁড়ো ছুড়ে মারেন বলে অভিযোগ। এতে স্ত্রী গুরুতরভাবে আহত হন এবং চোখে জ্বালাপোড়া শুরু হয়। আহত মহিলাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশে মামলা হয়েছে কী এনিয়ে স্পষ্ট জানা যায়নি।



