বিধানসভার প্রাক্তন স্পিকারের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মে : এসিবি-র তরফে আইজল ও খাওজাওলের মধ্যবর্তী সড়ক নির্মাণে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের তদন্ত চলাকালীন মিজোরাম বিধানসভার প্রাক্তন স্পিকার পু লালরিনলিয়ানা সাইলোর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি প্রদান করেছে বর্তমান সরকার। ভিজিল্যান্স বিভাগ দীর্ঘ তদন্তের পর অভিযোগে তাঁর সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় এই প্রসিকিউশন স্যাংশন জারি করা হয়েছে বলে জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ভিজিল্যান্স সচিব ড. ওয়াই এল এন রেড্ডি এক বিজ্ঞপ্তি জারি করে জানান, তুইচাং কেন্দ্রের বিধায়ক থাকাকালীন লালরিনলিয়ানা সাইলো ক্ষমতার অপব্যবহার করে খাওজাওল ও আইজলের মধ্যবর্তী সড়ক নির্মাণ প্রকল্পে কাজ বরাদ্দ করেছিলেন। অভিযোগ, ঠিকাদার পি কোলিন লালসাংপুই এবং সাব-কন্ট্রাক্টর পি রোমুয়ানপুই জাদেং-এর কাছ থেকে তিনি মোট ৯৭ লক্ষ ৮৫ হাজার টাকা গ্রহণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *