কাল হিমন্তর সঙ্গে চার বিধায়ক শপথ নেবেন

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মে : অসমের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথগ্রহণ করবেন হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন তিনি। মঙ্গলবার হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আরও চারজন নবনির্বাচিত বিধায়কও শপথগ্রহণ করবেন। গোলাঘাট কেন্দ্রের বিধায়ক অজন্তা নেওগ, বোকাখাতের বিধায়ক অতুল বরা, মাজবাট আসনের বিধায়ক চরণ বড়ো এবং দুলীয়াজান কেন্দ্রের বিধায়ক রামেশ্বর তেলী মন্ত্রী হিসেবে শপথ নেবেন।

সোমবার রাতে সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, “আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতে চাই যে আগামীকাল আমার চারজন সহযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির গৌরবময় উপস্থিতিতে আমার সঙ্গে মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। তাঁরা হলেন— রামেশ্বর তেলী, অতুল বরাকে, চৰণ বড়ো এবং অজন্তা নেওগ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *