১১ মে : বিমানের ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। শুধু তা-ই নয়, দুর্ঘটনায় ওই ব্যক্তির দেহ টুকরো টুকরো হয়ে যায় বলেও খবর। এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওতে ঘটনার মুহূর্তে পাইলটের কিছু কথা ধরে পড়েছে। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় আমেরিকার Denver International Airport-এ। শুক্রবার রাতে ঘটা দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, নিরাপত্তা বলয় ভেদ করে আচমকা রানওয়েতে ঢুকে পড়েন এক যুবক। সেই সময় রানওয়ে ধরে ছুটে আসা একটি বিমানের ধাক্কায় তাঁর মৃত্যু হয়।
Frontier Airlines-এর একটি বিমান লস অ্যাঞ্জেলসের উদ্দেশে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান শুরু করেছিল। নির্ধারিত সময়েই বিমানটি রানওয়ের দিকে এগোচ্ছিল। ঠিক সেই সময় রাতের অন্ধকারে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ওই যুবক রানওয়েতে প্রবেশ করেন। রাত প্রায় ১১টা ১৯ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর প্রকাশ্যে আসে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিং। সেখানে আতঙ্কিত কণ্ঠে পাইলটকে বলতে শোনা যায়, “আমরা একজনকে ধাক্কা মেরেছি। রানওয়ের উপরই বিমান থামাতে হচ্ছে। বিমানের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে।” পরে বিমানের যাত্রীদের উদ্দেশেও তিনি একই ঘোষণা করেন বলে জানা গেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানের ভিতরে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়।
সূত্রের খবর, দুর্ঘটনার সময় বিমানের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৪৯ মাইল। ধাক্কার পর ওই যুবক বিমানের ইঞ্জিনে আটকে যান বলেও জানা গেছে। তবে এখনও পর্যন্ত নিহত যুবকের পরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে তিনি আচমকা রানওয়ের দিকে ছুটে গিয়েছিলেন, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “আমরা এখনই একজনকে মেরেছি।” সূত্রের খবর, বিমানের যাত্রীদের উদ্দেশেও তিনি এই ঘোষণা করেন। এরপরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। উড়ানের ভিতর কার্যত হুলস্থুল পড়ে যায় বলে খবর।



