আমিনুল হকের বিজয় মিছিল, বিভিন্ন স্থানে উষ্ণ সংবর্ধনা

Spread the news

বরাক তরঙ্গ, ১০ মে : সোনাই কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের বিজয় মিছিল বের হল। রবিবার সকালে বেরেঙ্গা এলাকা থেকে শুরু হওয়া এই মিছিল বাঁশকান্দি, গোবিন্দপুর, আলগাপুর ও বাগপুর পরিক্রমা করে শেষে তাঁর নিজ বাসভবনে এসে সমাপ্ত হয়। মিছিলে হাজার হাজার কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহনে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। পথের বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দারা গামছা ও ফুলের মালা পরিয়ে নবনির্বাচিত বিধায়ককে উষ্ণ সংবর্ধনা জানান।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমিনুল হক লস্কর বলেন, “আজকের এই স্বতঃস্ফূর্ত মিছিল ও সাধারণ মানুষের অভ্যর্থনাই প্রমাণ করে মানুষ স্বেচ্ছায় এবং আন্তরিকভাবে আমাদের পক্ষে ভোট দিয়েছেন।” তিনি এলাকার ভোটার ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ডিলিমিটেশনের আগে এই অঞ্চলগুলি উধারবন্দ ও লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল। ফলে স্বাধীনতার পর যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, তা হয়নি। এবার প্রথমবারের মতো এই অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তিনি। তাই এলাকার সার্বিক উন্নয়নই হবে তাঁর প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *