কাটিগড়ার ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ যুব কংগ্রেস

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মে : কাছাড় জেলার কাটিগড়ার হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র সাকিব আলমের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ তীব্র হচ্ছে জনরোষ। শুক্রবার ঘটনার নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের দাবিতে করিমগঞ্জ শহর যুব কংগ্রেসের সভাপতি সুবজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলাশাসক জাগৃতি কালওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছাত্র সাকিব আলমের মৃত্যুর ঘটনায় গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে। বিশেষ করে শ্রেণিকক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার অবহেলার বিষয়টি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে বলে দাবি করেন তারা। পাশাপাশি বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি পরিচালন সমিতির ভূমিকাও খতিয়ে দেখার দাবি জানানো হয়। এদিন প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসকের কাছে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদনও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *