সেনাপতির পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ৮ মে : মণিপুরের সেনাপতি জেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে আসাম রাইফেলস। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সেনাপতি জেলার মরানমেই হিল রেঞ্জ এলাকায় অভিযান চালায় ১৬ আসাম রাইফেলসের জওয়ানরা। পাহাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে একাধিক অত্যাধুনিক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি এমপি-৫ রাইফেল, একটি .৩০৩ রাইফেল, দুটি .২২ রাইফেল, চারটি দেশীয়ভাবে তৈরি বোল্ট-অ্যাকশন রাইফেল, তিনটি .৩২ পিস্তল, দু’টি .২২ পিস্তল এবং একটি দেশীয় শটগান। এছাড়াও বেশ কয়েকটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কারা মজুত করে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *