নির্বাচনী ময়দানে পরাজিত দুই উচ্চশিক্ষিতা নবাগত মহিলা প্রার্থী

Spread the news

বরাক তরঙ্গ, ৪ মে : সদ্যসমাপ্ত নির্বাচনে বিরোধী শিবিরের দুই উচ্চশিক্ষিতা নবাগত মহিলা প্রার্থী পরাজয়ের মুখ দেখলেন। শিক্ষাগত যোগ্যতা ও নতুন ভাবনার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেও শেষ পর্যন্ত ভোটযুদ্ধে সফল হতে পারেননি তারা।
অজাপের প্রার্থী কুংকি চৌধুরী, মধ্য গুয়াহাটি অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে এডুকেশন লিডারশিপে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষাক্ষেত্রে দক্ষতা ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতিতে প্রবেশ করলেও ভোটারদের সমর্থন আদায়ে ব্যর্থ হন।

অন্যদিকে, রাইজর দলের প্রার্থী ড০ জ্ঞানশ্ৰী বরা মবিয়নী আসন থেকে লড়াই করেন। তিনি ২০২২ সালে ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। উচ্চশিক্ষিত এই প্রার্থীও নির্বাচনী লড়াইয়ে প্রত্যাশিত ফল করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *