অসুস্থ ক্রিকেটার নিলাঞ্জনের পাশে দাঁড়ালেন কৃষ্ণেন্দু, এক লক্ষ টাকার অনুদান

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ মে : শ্রীভূমির প্রতিভাবান ক্রিকেটার নিলাঞ্জন দাস (সায়ন) গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন ডিএসএ শ্রীভূমির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তাঁর ব্যক্তিগত উদ্যোগে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিলাঞ্জনের ভাই নিলয় দাসের হাতে এই অনুদানের চেক তুলে দেন তিনি। উপস্থিত ছিলেন সংস্থার একাধিক পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে ডিএসএ শ্রীভূমির সাধারণ সম্পাদক আশিস দাস পুরকায়স্থ, বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বানিক, সহ-সভাপতি তপময় ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক দীপঙ্কর আদিত্য, মৃণাল কান্তি দাস, কোষাধ্যক্ষ পার্থ দাস, সহ-সম্পাদক অভ্রদীপ সিনহা, আব্দুস সালাম, শুভ্র দেব, অমিতাভ দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সময় মন্ত্রী পাল নিলাঞ্জনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব এবং এমন সংকটকালে সহযোগিতা করা অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *