বুদ্ধ পূর্ণিমায় শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলমের উদ্বোধন

Spread the news

বরাক তরঙ্গ, ১ মে : বুদ্ধ পূর্ণিমার পূণ্যদিনে দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। শিলচর (সেন্ট্রাল) কমিটির শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্র প্রার্থনা গৃহে সকাল ১০টা থেকে দিব্যত্রয়ী পূজার্চনা ও ভোগ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয়। এই মহাযজ্ঞে তিনজন বৃদ্ধ আবাসিককে সম্মানিত করা হয়েছে। উপস্থিত সকলের মধ্যে ভোগের প্রসাদ বিতরণ করা হয়। সংস্থার পক্ষ থেকে সহযোগিতা ও সুপারিশকারী সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। সম্পাদক প্রণবকুমার চৌধুরী জানান, আবাসিকদের জন্য গৃহীত গঠনমূলক ব্যবস্থায় বৃদ্ধরা স্বস্তি পাবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক প্রণব কুমার চৌধুরী, সভাপতি জহর তারণ, সহ-সভাপতিদ্বয় সন্দীপ ভট্টাচার্য ও রঞ্জিত চৌধুরী, কার্যকরী সদস্য গোপাল চন্দ্র ভট্টাচার্য, সাংস্কৃতিক সম্পাদক সুদীপ দাস এবং উপদেষ্টা চম্পালাল রায়। উল্লেখ্য, রামকৃষ্ণ পাঠচক্রের সদস্য ও ভূমিদাতা প্রয়াত নৃপেন্দ্র নারায়ণ বণিকের মূল উদ্দেশ্য বৃদ্ধ আবাসিকের আগমনে সম্পূর্ণ সার্থক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *