নদীতে ক্রুজ দুর্ঘটনায় মৃত্যু ৭ জনের, আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the news

৩০ এপ্রিল : মধ্যপ্রদেশের নর্মদা নদীতে পর্যটকবাহী ক্রুজ উল্টে ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার জবলপুর জেলার বার্গি বাঁধ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে, যার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, ক্রুজটিতে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর ইতিমধ্যেই ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ, জেলা প্রশাসন এবং এসডিআরএফ-এর দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ পর্যন্ত ১৮ জনকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ঝোড়ো হাওয়ার জেরে ক্রুজটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বার্গি বাঁধে প্রবল ঝড়ের কারণে এই নৌদুর্ঘটনা ঘটেছে এবং স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী বাহিনী দ্রুত তৎপরতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি মৃতদের পরিবার ও আহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *