পশ্চিমবঙ্গে নিরাপত্তার বলয়ের মধ্যে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ, একাধিক অভিযোগ মমতার

Spread the news

২৯ এপ্রিল : বেনজির নিরাপত্তার বলয়ের মধ্যে চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর দ্বিতীয় দফার ভোটগ্রহণ। রাজ্যের ৮ জেলার মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ৷ এর মধ্যে মোট ৪৩৮৮ অতি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে বলে কমিশন সূত্রের খবর। ১৪২টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ১৫ হাজার ২৬০ জন৷ সকাল থেকেই বহু বুথে লাইন পড়ে গিয়েছে।

এ দিকে, সকাল থেকেই একের পর এক অভিযোগ করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বুথের বাইরে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো ছবি দেখিয়ে দাবি করেন মঙ্গলবার রাতে তৃণমূল কর্মীদের বাড়ি গিয়ে ভয় দেখায় কেন্দ্রীয় বাহিনী। তারা গোটা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

ভোটের সকালেও নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি যা বলছে কমিশন তাই করছে। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘ওরা পোস্টার, ব্যানার সব ছিঁড়ে দিচ্ছে। এ ভাবে ভোট হয় নাকি! টেরোরিজ়ম চলছে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *