আঙ্গারজুড়-গঙ্গাপাড়ায় নাগরিক সভা

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : রংপুরের আঙ্গারজুড়-গঙ্গাপাড়া এলাকার গোচারণভূমি সংক্রান্ত ইস্যুতে গঙ্গাপাড়া-আঙ্গারজুড় ডেভলপমেন্ট কমিটির উদ্যোগে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার আঙ্গারজুড়ের মা ভবনে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা স্পষ্টভাবে জানান, বৃহত্তর রংপুর এলাকার আঙ্গারজুড় ও গঙ্গাপাড়ায় কোনও গোচারণভূমি স্থানীয় জনগণের দ্বারা বেদখল করা হয়নি। তাঁদের দাবি, এলাকায় বহু বছর ধরে মানুষ বসবাস করছেন এবং অধিকাংশ বাসিন্দার কাছেই জমি ক্রয়ের বৈধ নথিপত্র রয়েছে।

এ দিনের নাগরিক সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি নির্মল রায়, সাধারণ সম্পাদক রূপেশ দাস, সহ-সম্পাদক রাজ পুরকায়স্থ, এবং বিশিষ্ট নাগরিক নবেন্দু বড়ভূইয়া, সুশান্ত রায়, গৌরাঙ্গ দাস, পরিতোষ চক্রবর্তী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *