গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে শক্তিপদ ব্রহ্মচারী স্মারক পঞ্চম বার্ষিক বক্তৃতা অনুষ্ঠিত

Spread the news

বরাক তরঙ্গ, ২১ এপ্রিল : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে বাংলা বিভাগের উদ্যোগে কবি অধ্যাপক শক্তিপদ ব্রহ্মচারী স্মারক পঞ্চম বার্ষিক বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক নিবন্ধক প্রফেসর অভিজিৎ নাথের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসি-র ডিরেক্টর ড. কৃষ্ণ চন্দ্র দাস এবং ডিন অব স্টুডেন্টস অ্যাফেয়ার্স ড. জয়দীপ পাল।

অনুষ্ঠানের সূচনা হয় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. অনামিকা চক্রবর্তীর স্বাগত ভাষণের মাধ্যমে। সভাপতির বক্তব্যে প্রফেসর অভিজিৎ নাথ কবি শক্তিপদ ব্রহ্মচারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর জন্মদিনে এই স্মারক বক্তৃতার আয়োজনের জন্য বাংলা বিভাগের উদ্যোগকে প্রশংসা করেন। তিনি কবির কবিতায় ব্যবহৃত অনন্য চিত্রকল্প নিয়েও নিজের মতামত তুলে ধরেন।

প্রধান বক্তা প্রফেসর বিশ্বতোষ চৌধুরী তাঁর বক্তব্যে শক্তিপদ ব্রহ্মচারীর কাব্যে বিশ্ববীক্ষা প্রসঙ্গে আলোকপাত করেন। পাশাপাশি তিনি কবির ব্যক্তিজীবনের নানা স্মৃতি ভাগ করে নিয়ে তাঁর কাব্যসৃষ্টির বৈশিষ্ট্য, সৃজনশীলতা ও বহুমাত্রিক প্রতিভার বিশদ বিশ্লেষণ করেন। পরে তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে এক আন্তঃক্রিয়ামূলক আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. প্রণয় ব্রহ্মচারী। এদিন উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. মুনমুন ভট্টাচার্য, ড. উত্তম পালুয়া, রেবা রায়, ড. সন্ধানী নাথ, ড. কেশব লুইটেল, ড. দেবীপ্রীতা দত্ত, ড. সুরজিৎ পাল, ড. ভৃগু রাজখোয়া সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। শেষে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *