বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : চরাইদেউ জেলার সোনারিতে আলফা (স্বাধীন)-র সঙ্গে যোগাযোগ থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে সোনারির নামতোলা এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। সেই অভিযানে ওয়াংখুন চাও নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সংগঠনটির সন্দেহভাজন লিংকম্যান হিসেবে চিহ্নিত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির আরেক পরিচয় আথুর নেম ওয়াং ওরফে ননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে আলফা (স্বাঃ)-র সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিলেন এবং বিভিন্নভাবে সংগঠনকে সহায়তা করতেন। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।



