রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : আগামীকাল বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি কাছাড় জেলাতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যেই নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। বুধবার শিলচর আইএসবিটি থেকে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী সঙ্গে নিয়ে দলবলসহ যাত্রা শুরু করেন প্রিসাইডিং অফিসাররা। প্রতিটি সরঞ্জাম খুঁটিনাটি যাচাই-বাছাই করার পর নির্ধারিত ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আধাসামরিক বাহিনীর কড়া নজরদারিতে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। ভোটকর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও উৎসাহের স্পষ্ট ছাপ লক্ষ্য করা গেছে। তাঁদের একমাত্র লক্ষ্য—নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করা।

এদিকে, কাছাড় জেলায় নির্বাচনী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। জেলার প্রায় ৪০০টি ভোটকেন্দ্র সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছেন জেলা কমিশনার আয়ূষ গর্গ। এটি নারী ক্ষমতায়নের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবেই দেখা হচ্ছে। দুর্গম ও পাহাড়ি এলাকার বুথগুলোর জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেসব এলাকায় দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। প্রশাসন, নির্বাচন কর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় ৯ এপ্রিলের গণতন্ত্রের উৎসবকে সফল করে তুলতে সর্বত্র চলছে জোর



