মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত আইআরজিসি মুখপাত্র জেনারেল নাইনি

Spread the news

২০ মার্চ : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রভাবশালী আধা-সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর ঠিক আগে দেওয়া এক বিবৃতিতে নাইনি দাবি করেছিলেন—যুক্তরাষ্ট্র ও ইজরাইলের ধারাবাহিক হামলার মধ্যেও তেহরান এখনো উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা ধরে রেখেছে। তবে তার এই বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নাইনি নিহত হওয়ার ঘটনা ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলারই অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে একই ধরনের টার্গেটেড অভিযানে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, নিরাপত্তা বিষয়ক শীর্ষ ব্যক্তি আলী লারিজানি, বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব।

বিশ্লেষকদের মতে, একের পর এক শীর্ষ পর্যায়ের নেতাদের মৃত্যুর ঘটনা ইরানের সামরিক ও রাজনৈতিক কাঠামোর ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এই পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও কৌশলগত সক্ষমতার ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *