রাজ্যের ৮৮টি আসনের প্রার্থী ঘোষণা বিজেপির

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ মার্চ : আসন্ন অসম বিধানসভা নির্বাচন উপলক্ষে একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। বুধবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক নিতিন নবীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটির অন্যান্য সদস্যরা। কেন্দ্রীয় নির্বাচন কমিটি অসমে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য নিম্নলিখিত প্রার্থীদের অনুমোদন প্রদান করেছে। বৃহস্পতিবার সকালে তালিকা প্রকাশ করেছে বিজেপি।

অসম বিধানসভা নির্বাচনের প্রার্থীরা হলেন- গোলকগঞ্জ আসনে অশ্বিনী রায় সরকার, ধুবড়ি আসনে উত্তম প্রসাদ এবং বিরসিং-জারুয়া আসনে মাধবী দাসকে প্রার্থী করা হয়েছে।

গোলপাড়া পশ্চিম (এসটি) আসনে পবিত্র রাভা এবং দুধনৈ (এসটি) আসনে টঙ্কেশ্বর রাভাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অভয়পুরী থেকে ভূপেন রায় এবং বিজনী আসনে অরূপ কুমার দে প্রার্থী হয়েছেন।

ভবানীপুর-সরভোগ আসনে রণজিতকুমার দাস, মান্ডিয়া আসনে বাদলচন্দ্র আর্য এবং চামরিয়া আসনে জ্যোৎস্না কলিতা প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও বোকো-চায়গাঁও (এসটি) আসনে রাজু মেচকে প্রার্থী করা হয়েছে।

পালাসবাড়ি থেকে হিমাংশু শেখর বৈশ্য, রঙ্গিয়া থেকে ভবেশ কলিতা, কমলপুর থেকে দিগন্ত কলিতা এবং দিসপুর থেকে প্রদ্যুত বরদলৈকে প্রার্থী করা হয়েছে। নতুন গুয়াহাটি আসনে দিপ্লুরঞ্জন শর্মা, গুয়াহাটি সেন্ট্রাল থেকে বিজয়কুমার গুপ্ত এবং জালুকবাড়ি থেকে ড. হিমন্ত বিশ্ব শর্মা প্রার্থী হয়েছেন। বরক্ষেত্রি থেকে নারায়ণ ডেকা, নলবাড়ি থেকে জয়ন্ত মল্ল বরুয়া এবং টিহু আসনে চন্দ্রমোহন পাটোয়ারিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তামুলপুর (এসটি) আসনে বিশ্বজিত দৈমারি, গোরেশ্বর থেকে ভিক্টরকুমার দাস, টাংলা থেকে বিকানচন্দ্র ডেকা এবং সিপাঝার থেকে ড. পরমানন্দ রাজবংশী প্রার্থী হয়েছেন।

মঙ্গলদৈ থেকে নীলিমা দেবী, জাগীরোড (এসসি) থেকে পীযূষ হাজরিকা, মরিগাঁও থেকে রমাকান্ত দেউরি এবং ঢিং থেকে ড. মুকুটকুমার দেবনাথকে প্রার্থী করা হয়েছে।

সামাগুড়ি থেকে অনিল শইকিয়া, বরহমপুর থেকে জিতু গোস্বামী, রাহা (এসসি) থেকে শশীকান্ত দাস এবং হোজাই থেকে শিলাদিত্য দেব প্রার্থী হয়েছেন।

লামডিং থেকে সিবু মিশ্র, ঢেকিয়াজুলি থেকে অশোক সিংঘল এবং বরছলা থেকে ঋতু বরন শর্মা প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রঙাপাড়া থেকে পদ্ম হাজারিকা, নাদুয়ার থেকে পল্লব লোচন দাস, বিশ্বনাথ থেকে মুনীন্দ্র দাস এবং বহালি (এসসি) থেকে উৎপল বরাহকে মনোনীত করা হয়েছে।
গোহপুর থেকে ভূপেনকুমার বরা, বিহপুরিয়া থেকে ঋষিরাজ হাজরিকা, রঙনদী থেকে মানব ডেকা এবং লখিমপুর থেকে নবকুমার দলে প্রার্থী হয়েছেন।

ঢকুয়াখানা (এসটি) থেকে ড. রণোজ পেগু, ধেমাজি (এসটি) থেকে ভুবন পেগু এবং জনাই (এসটি) থেকে বলিন চেতিয়া প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
সদিয়া থেকে রূপেশ গোয়ালা, মার্ঘেরিটা থেকে ভাস্কর শর্মা, ডিগবয় থেকে সুরেন ফুকন এবং মাকুম থেকে সঞ্জয় কিশান প্রার্থী হয়েছেন।

তিনসুকিয়া থেকে পুলক গোহাঁই, চাবুয়া-লাহোয়াল থেকে বিনোদ হাজরিকা এবং ডিব্রুগড় থেকে প্রসান্ত ফুকনকে প্রার্থী করা হয়েছে।
খোয়াং থেকে চক্রধর গগৈ, দুলিয়াজান থেকে রমেশ্বর তেলি এবং টিংখং থেকে বিমল বরা প্রার্থী হয়েছেন।

নাহারকাটিয়া থেকে তরঙ্গ গগৈ, সোনারি থেকে ধর্মেশ্বর কোঁওর এবং মাহমোরা থেকে সুরুজ দিহিঙ্গিয়া প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ডেমো থেকে সুশান্ত বরগোহাঁই, নজিরা থেকে ময়ূর বরগোহাঁই এবং মাজুলি (এসটি) থেকে ভুবন গাম প্রার্থী হয়েছেন।
যোরহাট থেকে হিতেন্দ্র নাথ গোস্বামী, মরিয়ানি থেকে রূপজ্যোতি কুর্মি এবং তিতাবর থেকে ধীরাজ গোয়ালা প্রার্থী হয়েছেন।

গোলাঘাট থেকে অজন্তা নেওগ, ডেরগাঁও থেকে মৃদুল কুমার দত্ত এবং খুমটাই থেকে মৃণাল শইকিয়া প্রার্থী হয়েছেন।

সরুপাথর থেকে বিশ্বজিৎ ফুকন, বোকাজান (এসটি) থেকে সূর্য রঙফার এবং হাওড়াঘাট (এসটি) থেকে লুনসিং টেরন প্রার্থী হয়েছেন।

ডিফু (এসটি) থেকে নিসো টেরাংপি, রঙখাং (এসটি) থেকে ড. তুলিরাম রঙহাং এবং আমরি (এসটি) থেকে ড. হাবে টেরন প্রার্থী হয়েছেন।

হাফলং (এসটি) থেকে রূপালি লাংথাসা, লক্ষীপুর থেকে কৌশিক রায়, উধাররবন্দ থেকে রাজদীপ গোয়ালা এবং কাটিগড়া থেকে কমলাক্ষ দে পুরকায়স্থকে প্রার্থী করা হয়েছে।

বরখলা থেকে কিশোর নাথ, শিলচর থেকে ড. রাজদীপ রায়, ধলাই (এসসি) থেকে অমিয়কান্তি দাস এবং হাইলাকান্দি থেকে ড. মিলন দাস প্রার্থী হয়েছেন।

করিমগঞ্জ উত্তর থেকে সুব্রত ভট্টাচার্য, পাথারকান্দি থেকে কৃষ্ণেন্দু পাল এবং রামকৃষ্ণ নগর (এসসি) থেকে বিজয় মালাকার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *