আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান প্রদ্যুৎ বরদলৈর

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : অসমের রাজনীতিতে বড় পরিবর্তন। নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন। প্রদ্যুৎ বরদলৈয়ের যোগদানের পর মুখ্যমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অসমকে আরও শক্তিশালী করে তুলব। নীতিন নবীন মঙ্গলবার এই যোগদানে অনুমোদন দিয়েছেন। বরদলৈ অসমের একজন শক্তিশালী নেতা। সাংসদ হিসেবে তাঁর আরও তিন বছরের মেয়াদ থাকা সত্ত্বেও তিনি অসমের স্বার্থে দলত্যাগ করেছেন। বিজেপি তাঁকে যথাযথ সম্মান দেবে।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “স্বাভিমানী নেতাদের বিজেপিতে আনা হবে। সময়ের সঙ্গে সঙ্গে রিপুন বরা এবং দেবব্রত শইকিয়াও বিজেপিতে যোগ দেবেন। ২০১৬ সাল থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।”

প্রদ্যুৎ বরদলৈ সম্পর্কে তিনি আরও বলেন, “তিনি কোনও কিছু পাওয়ার আশায় বিজেপিতে আসেননি, বরং অনেক কিছু ত্যাগ করেই এসেছেন। আমরা কেউ ত্যাগ করে বিজেপিতে আসিনি। আমার ক্ষেত্রে বিধায়ক হিসেবে মেয়াদ ছিল মাত্র দুই মাস, কিন্তু তাঁর ক্ষেত্রে সাংসদ হিসেবে তিন বছর বাকি ছিল। তাই তাঁকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব।”

অন্যদিকে, বিজেপিতে যোগ দিয়ে প্রদ্যুৎ বৰদলৈও তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না। কংগ্রেসে থেকে মানসিক অশান্তিতে ভুগছিলাম। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তাঁর কাজের ধরণ দেখে সন্তুষ্ট হয়ে বিজেপিতে যোগ দিয়েছি। তাঁর কর্মস্পৃহা আমাকে আকৃষ্ট করেছে।”
তিনি আরও অভিযোগ করেন, “গত দু’বছর কংগ্রেসে থেকে একাধিক অপমানের সম্মুখীন হয়েছি। একজন প্রবীণ কংগ্রেস নেতা হিসেবে যে সম্মান পাওয়ার কথা, তা পাইনি। ইমরান মাসুদকে অসমে পাঠানোর সিদ্ধান্তে আমি অসন্তুষ্ট ছিলাম।”

নিজের পুত্র প্রতীক বৰদলৈ সম্পর্কে তিনি বলেন, “রাজনীতিতে আমার কোনও গডফাদার নেই। আমার ছেলে নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। আজ আমি তাকে এই কথা স্পষ্ট করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *